দেশের যেকোনো প্রান্ত থেকে রোগী এবং চিকিৎসাপ্রার্থী মানুষ যাতে দিনরাত যেকোনো সময় একটি মাত্র নম্বরে কল করে চিকিৎসকের পরামর্শসহ অন্য স্বাস্থ্যসেবা এবং সারা দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত যেকোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারেন, সে জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বাতায়ন নামে একটি কল সেন্টার চালু করেছে। স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩। যেকোনো ফোন থেকে ১৬২৬৩ নম্বরে কল দিলেই ঘরের সামনে বা কাঙ্ক্ষিত স্থানে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের তথ্য সংগ্রহ ও তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। তালিকাভুক্তির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের http://16263.dghs.gov.bd/ambulance/ লিংকটিতে গিয়ে নিজেদের অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করার জন্য সব সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জানার জন্য ১৬২৬৩ নম্বরে কল করা যাবে। বিজ্ঞপ্তি|