অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বহরমপুর এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নগরের রাজপাড়া থানা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫) ও মতিহার থানার শ্যামপুর এলাকার মাজদার আলীর ছেলে মন্টু (৩৫)।
নগরের কাশিয়াডাঙ্গা এলাকার দবির উদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে ফিরছিল। বেলা ১১টার দিকে বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।