অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদরের ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হারুনুর অর রশিদ। বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি ফরিদপুর শহরের ঝিলতুলি এলাকায়।
বগুড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুল হকের ভাষ্য, ঢাকাগামী পদ্মা লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা হারুনুর রশিদ মারা যান। লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।