অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নিয়ে এমআইএসটিতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রসপেক্ট অব অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ বিষয়ের ওপর একটি সেমিনার গতকাল শনিবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।সেমিনারে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার প্রধান অতিথি এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমান্ড্যান্ট এমআইএসটি, ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান সেমিনারে সভাপতিত্ব করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এয়ার কমোডর (অব.) মো. জাকিউল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়াও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান গ্রুপ ক্যাপ্টেন মো. আবদুস সালাম ‘দি ইমপ্যাক্ট অব অ্যাভিয়েশন অন ডেভেলপমেন্ট অব ট্যুরিজম ইন বাংলাদেশ’ এবং ওই বিভাগের প্রশিক্ষক, ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার নিখিল ভার্মা ‘দি ডেভেলপমেন্ট অব অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া: লেসনস লার্ন্ট’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা বাংলাদেশে অ্যাভিয়েশন প্রকৌশল শিল্প প্রসারের সুযোগ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তি এবং এমআইএসটির শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন। আইএসপিআর।