অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফলভাবে প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানের পর এবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার রাজধানীর ইন্দিরা রোডে বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় এক বৈঠকে শাবিপ্রবির বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী এ দাবি জানান। এতে পুনর্মিলনীর নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেও একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে না পারা ‘অত্যন্ত লজ্জার’। এ সময় ঢাকায় শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাব গঠনেরও সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সনদ দেখিয়ে শুধু প্রাক্তন শিক্ষার্থীরা ‘সাস্ট ক্লাব’ নামে এই সংগঠনের সদস্য হতে পারবেন। আগ্রহীদের ংঁংঃপষঁন—মসধরষ.পড়স ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।