অ্যালামনাই গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফলভাবে প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানের পর এবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর ইন্দিরা রোডে বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় এক বৈঠকে শাবিপ্রবির বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী এ দাবি জানান। আগ্রহী ব্যক্তিদের [email protected] ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।