প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘অ্যালামনাই ডে ও মিলনমেলা’। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই পুনর্মিলনী।
সকাল ১০টায় বাণিজ্য অনুষদ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে মিলনমেলার আনুষ্ঠানিকতা। শোভাযাত্রা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য ফারজানা ইসলাম। এরপর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে শুরু হবে অনুষ্ঠানের বর্ণিল আয়োজন। যেসব প্রাক্তন শিক্ষার্থী এখনো নিবন্ধন করেননি, তাঁরা আজ অনুষ্ঠানস্থলে এসে নিবন্ধন করে মিলনমেলায় অংশ নিতে পারবেন।