অ্যালামনাই ডে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার অ্যালামনাই ডে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার অ্যালামনাই ডে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই ডে মিলনমেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই মিলনমেলা।
বেলা ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে রঙিন বেলুন উড়িয়ে মিলনমেলার উদ্বোধন করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক শরীফ এনামুল কবির শুভেচ্ছা বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।