প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে বিভাগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৭ আগস্ট সকাল নয়টায় বিভাগের সামনে সম্মিলনের উদ্বোধন করে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় হবে স্মৃতিচারণা, বিকেল সাড়ে চারটায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও কমিটি গঠন এবং সাড়ে পাঁচটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলনে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন করতে হবে। সরাসরি বিভাগ ও বিভাগের ওয়েবসাইট (www.ru.ac.bd/isd) থেকে ফরম সংগ্রহ করা যাবে। নিবন্ধন চলবে ৩১ জুলাই পর্যন্ত।