প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী, বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২১ ও ২২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।পুনর্মিলনীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও বিএল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষকেরা সপরিবারে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে যোগদানের জন্য অ্যালামনাই কার্যালয়ে (তাইয়ামুন সেন্টার, বেসমেন্ট, ১৮১ খান এ সবুর রোড, খুলনা) ১৫ অক্টোবর থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। অ্যালামনাইয়ের আজীবন সদস্য ও বিএল কলেজের শিক্ষকদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৮০০ টাকা। স্বামী-স্ত্রী-সন্তান-গাড়িচালক প্রত্যেকের জন্য ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।ভোলা সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী