প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।এর আগে ২ মার্চ থেকে দুই দিনব্যাপী সম্মিলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে তা স্থগিত করা হয়। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ২২ মার্চ সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মিলনের উদ্বোধন করবেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। দ্বিতীয় দিনে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনসংলগ্ন স্থানে অ্যালামনাই কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন শেষে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সম্মিলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।