অ্যালামনাইয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ ডিসেম্বর দুই দিনব্যাপী এ সভা হয়। শেষ দিনে ২০১৩-২০১৪ সালের জন্য হারুনুর রশীদকে সভাপতি এবং মাজহারুল হান্নানকে মহাসচিব করে নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুনুর রশীদ। এতে মহাসচিব মাজহারুল হান্নান বার্ষিক প্রতিবেদন এবং আমিরুল খসরু আর্থিক প্রতিবেদন পেশ করেন। সভায় শিক্ষার মানোন্নয়ন, মানবসেবা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অ্যালামনাইদের স্বাগত জানিয়ে মাজহারুল হান্নান বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।