অ্যালামনাইয়ের সভাপতি আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এর সাধারণ সম্পাদক হয়েছেন সাংসদ আবদুল মান্নান।

গত মঙ্গলবার ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সভায় ১১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ ছাড়া অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান এবং নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিজ্ঞপ্তি।