অ্যাসিড আক্রান্ত ২২ জনকে অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলায় অ্যাসিড-সন্ত্রাসে আক্রান্ত ২২ জনকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলনকক্ষে জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের অর্থায়নে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।