অ্যাসিড ছুড়ে লিঙ্গ প্রতিবন্ধীকে ঝলসে দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহনে অ্যাসিড ছুড়ে পায়েল (২৩) নামের এক লিঙ্গপ্রতিবন্ধীর (হিজড়া) শরীর ঝলসে দেওয়া হয়েছে। গত শনিবার রাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।পায়েলের অভিযোগ, দুই বছর আগে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাইফুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। অবশ্য পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পরও সাইফুল টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকেন। টাকা না দিলে তাঁকে মারধরও করতেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের সড়কে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে সাইফুল তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান।