অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে বন্ধুসভার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ফেরদৌস আরার মুখে অ্যাসিড নিক্ষেপকারী শফিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু তাহের প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করেন। ফেরদৌস আরা গত মঙ্গলবার অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন।