অ্যাসিড মামলায় দুই ভাইয়ের ১৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষক আব্দুর রাজ্জাককে অ্যাসিড ছুড়ে ঝলসে দেওয়ার দায়ে দুই ভাইয়ের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।


আজ বুধবার নেত্রকোনার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত দুজন হলেন কেন্দুয়া উপজেলার গামরুলী গ্রামের আবদুর রশিদ ও সাইফুল।


মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ২১ মে দিবাগত রাত দুইটার দিকে আসামিরা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে আবদুর রাজ্জাকের শরীর ঝলসে দেন। এ ব্যাপারে রাজ্জাকের বাবা ওয়াহেদ বাদী হয়ে একই গ্রামের খোরশেদ ফকিরের দুই ছেলে রশিদ ও সাইফুলকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ১৯ জুন আদালতে অভিযোগপত্র দেয়। বিচারক নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।