অ্যাসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বন্ধুসভা।
অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের উদ্যোগে আজ সকাল ১০টায় ফেনী শহরের ট্রাংকরোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে (দোয়েল চত্বর) এ কর্মসূচি পালিত হবে।
কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রথম আলো বন্ধুসভার সদস্য ছাড়াও শহরের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার ফেনী শহরের কদলগাজী সড়ক এলাকায় এক দুর্বৃত্ত তার দুই সহযোগীসহ আলেয়া (৩৫) নামের এক বিধবা নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে।
পরে আলেয়া বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।