অ্যাসিড-সন্ত্রাসের শিকার কিশোরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম টাট্টিউলি গ্রামে গত রোববার রুজি বেগম (১৭) নামের এক কিশোরীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সে টাট্টিউলি গ্রামের আতর আলীর মেয়ে। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ওই দিন দুপুরে ওই গ্রামে ঘরের মধ্যে রুজিকে লক্ষ্য করে ফজির আলী (৪৫) নামের এক ব্যক্তি অ্যাসিড ছুড়ে মারেন। এ সময় রুজির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে বর্তমানে রুজি বাড়িতে রয়েছে।
এজাহারে আরও বলা হয়, কুপ্রস্তাবে রুজি রাজি না হওয়ায় ফজির আলী অ্যাসিড ছুড়ে মারেন।