অ্যাসিড-সন্ত্রাসের শিকার গৃহবধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক গৃহবধূ অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত সোমবার রাতে মদিনা বেগমের (৪৩) ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে।
ওই গৃহবধূ কটিয়াদী পৌর শহরের চরিয়াকোনা গ্রামের মজনু মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে ব্র্যাক জেলা ব্যবস্থাপক আজাদ রহমানের তত্ত্বাবধানে তাঁকে ঢাকায় অ্যাসিড সার্ভাইভারসকেন্দ্রে পাঠানো হয়।
পরিবারের অভিযোগ, মদিনার সঙ্গে একটি পরিবারের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল।