অ্যাসিডদগ্ধ ছাত্রীকে দেখতে হাসপাতালে জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ্যাসিডদগ্ধ কলেজছাত্রীকে দেখতে যান জেলা প্রশাসক। তিনি ওই ছাত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।এদিকে মেয়েটির বাবা অ্যাসিড নিক্ষেপকারী বখাটে শফিকুল ইসলামের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আজ বৃহস্পতিবার ময়মনসিংহ শহরে মানববন্ধন করা হবে। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছাত্রীটিকে দেখতে যান। এ সময় তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে অ্যাসিড নিক্ষেপকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা শুরু হয়েছে।