অ্যাসিডদগ্ধ নারীর পাশে 'ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিডদগ্ধ নারীদের পাশে দাঁড়িয়েছে ‘ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫’। প্রথম আলো ট্রাস্ট অ্যাসিডদগ্ধ নারীদের পুনর্বাসনে কাজ করে। এ কাজে তারা সঙ্গী হিসেবে বেছে নিয়েছে প্রথম আলোকে। এর অংশ হিসেবে ১১ অক্টোবর প্রথম আলোর কার্যালয়ে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়ক তহবিলে আর্থিক সহায়তার চেক তুলে দেন ‘ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫’–এর চেয়ারম্যান খালেদা এ আউয়াল। ট্রাস্টের পক্ষে চেক গ্রহণ করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫’-এর লাভলী বায়েজীদ (ভাইস চেয়ারম্যান-১), শারমিন হোসেন (ভাইস চেয়ারম্যান-২), মোহসেনা রেজা (সেক্রেটারি) ও রীণা নিজাম (আইএসও)।