অ্যাসিডদগ্ধ ২৪ জনকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মকর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে গতকাল বুধবার সাতক্ষীরায় অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের নেটওয়ার্ক ‘সেতুবন্ধন গড়ি’র সদস্যদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তরে এক অনুষ্ঠানে দাতা সংস্থা অ্যাকশনএইডের সহায়তায় সবজি চাষ ও পোলট্রি ব্যবসার জন্য ১০ হাজার টাকা করে অ্যাসিডদগ্ধ ২৪ জনকে এ সহায়তা দেওয়া হয়। এর আগে আরও ১৬ জনকে এ সহায়তা দেওয়া হয়েছে।সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জি ও বেসরকারি সংগঠন স্বদেশের প্রধান নির্বাহী মাধব চন্দ্র দত্ত। অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের উদ্দেশে তারাময়ী মুখার্জি বলেন, এই সহায়তা আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। আপনারা যে কাজের জন্য সহায়তাটি নিচ্ছেন, তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে নিজেকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন আপনারা দেখেছেন, তা বাস্তব রূপ লাভ করবে।