অ্যাসিডদগ্ধদের নিয়ে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা শার্প এ সম্মেলনের আয়োজন করে। শার্পের পরিচালক মো. শওকত আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসআই) এহসানুল কবীর, অ্যাকশন এইড বাংলাদেশের ব্যবস্থাপক তাহমিনা হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুসা প্রমুখ। সম্মেলনে সিরাজগঞ্জ জেলাসহ পাবনা, দিনাজপুর ও সাতক্ষীরা জেলার দুই শতাধিক এসিডদগ্ধ নারী-পুরুষ অংশ নেন।