অ্যাসিডে আক্রান্তদের পাশে দাঁড়াল এসকেএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসিডে আক্রান্তদের পাশে দাঁড়াল এসকেএফ বাংলাদেশ লিমিটেড। অ্যাসিড-সন্ত্রাস দূর করতে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে অ্যান্টিআলসারেন্ট ব্র্যান্ড লোসেকটিল। সম্প্রতি এসকেএফের বিপণন কার্যালয়ে এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, এসকেএফের জেনারেল ম্যানেজার সেলস মীর মুস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।