অ্যাসিডে ঝলসে গেল গৃহবধূর হাত-পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অ্যাসিডে লাকী মণ্ডল (২২) নামের এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জলিরপাড় খেয়াঘাটে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটালীপাড়ার ছিকটিবাড়ি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী সজল রায় জানান, সোমবার তিনি স্ত্রীকে নিয়ে উত্তর জলিরপাড় গ্রামের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যায় জলিরপাড় ঘাটে খেয়ানৌকায় ওঠার সময় একটি ছেলে পা পিছলে পড়ে যাওয়ার সময় তার হাতে থাকা একটি কাচের বোতল থেকে অ্যাসিড তাঁর স্ত্রীর হাত ও পায়ে লাগে। ছেলেটি পরে দৌড়ে পালিয়ে যায়। এটি শত্রুতা, নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা তিনি বলতে পারছেন না। এ ঘটনায় সজল রায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।