অ্যাসিডে ঝলসে গেলেন মা ও মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে এক কলেজছাত্রী ও তাঁর মাকে অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার গভীর রাতে গ্রামের সৌদিপ্রবাসী সিরাজুল ইসলাম শেখের ঘরের বেড়া কেটে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢোকে। দুর্বৃত্তরা রাজৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী ইসরাত জাহান মিতু (১৭) এবং তার মা নাসিমা বেগমকে (৪৫) অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তাঁদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।