অ্যাসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বামী ও স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথম আলো বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি হারুন-অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দীন প্রমুখ।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামের শাহ আলম ও তাঁর স্ত্রী আরজিনা বেগমের ওপর অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।