অ্যাসিড-সন্ত্রাসের ঘটনায় এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনায় মোহাম্মদ বাবু (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামের আমজেদ মোল্লার ছেলে। গত সোমবার রাত দেড়টার দিকে ওই গ্রাম থেকে কুষ্টিয়ার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাবু অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে কলেজছাত্রী সোনিয়া খাতুন, তাঁর ফুফু সালেহা খাতুন ও চাচাতো ভাই তিতুমীর অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। সোমবার সকালে সোনিয়ার বাবা আয়ুব আলী বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন।