অ্যাসিড-সন্ত্রাসের দায়ে তিন ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক নারীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. আবদুল হামিদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বাগড়া গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে বারেক (২৫), মৃত হাসজত আলী ব্যাপারীর ছেলে সিদ্দিক (৫০) (পলাতক) ও ওয়াদুদের স্ত্রী রেজিয়া (৫০)।
আদালতের নথি সূত্রে জানা গেছে, বাগড়া গ্রামের রেজিয়া অ্যাসিড-সন্ত্রাসের শিকার হাজেরা খাতুনের সতিন এবং বারেক সতিনের ছেলে। সিদ্দিক অ্যাসিড নিক্ষেপে সহায়তা করেন।
স্বামী ওয়াদুদ মিয়ার সঙ্গে সংসার করার সময় হাজেরা খাতুনের সঙ্গে রেজিয়ার বিরোধ ছিল।
একটি মামলায় স্বামী ওয়াদুদ মিয়া কারাগারে যাওয়ার পর ২০০৭ সালের ৩০ অক্টোবর আসামিরা অ্যাসিড নিক্ষেপ করে হাজেরার মুখ ঝলসে দেন। এতে হাজেরার বাঁ চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।