প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পিটিআই এবং উপজেলা পর্যায়ে কর্মরত প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘বাংলাদেশ প্রাইমারি এডুকেশন সার্ভিস অ্যাসোসিয়েশন’ নামে একটি ফোরাম গঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নবী হোসেন তালুকদারকে আহ্বায়ক এবং সহকারী পরিচালক মো. সুলতান মিয়াকে সদস্যসচিব করে ফোরামের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ফোরামের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।