প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে গতকাল শনিবার রাতে ভোট গণনা চলছিল। রাত একটায় সর্বশেষ খবরে জানা যায়, অ্যাসোসিয়েশন গ্রুপে প্রদত্ত এক হাজার ১৯৯ ভোটের মধ্যে মোট ৭০০ ভোট গণনা শেষ হয়। এতে এ কে আজাদ-জসিম উদ্দিন সমর্থিত প্যানেল থেকে নয়জন এবং আবু আলম চৌধুরীর প্যানেল থেকে পাঁচজন এগিয়ে ছিলেন।