আ ন ম আবদুল মান্নান খানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১ আগস্ট বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আরবি বিভাগে ‘অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খান স্মৃতি সংসদ’-এর উদ্যোগে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়। একই দিন বিকেলে আল-কুদ্স কমিটি বাংলাদেশের উদ্যোগে ধানমন্ডিতে ইরান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যাপক আবদুল মান্নান প্রথম আলোয় ধর্মবিষয়ক কলাম লিখতেন। তিনি বাংলাদেশ আল-কুদ্স কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।