আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৪ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—হালকা নীল, ধূসর, মেরুন। শুভ রত্ন—জারকন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, অভিনেতা চার্লটন হেস্টন, চিত্রপরিচালক নূর হোসেন বলাই। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মত-বিনিময়ের মধ্য দিয়ে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিক-ভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে দেখুন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ-ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে আগের অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।