আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, চকলেট ও মেরুন। শুভ রত্ন—গোমেদ ও ক্যাটসআই। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী জর্জ ইলিয়ট, প্রেসিডেন্ট চার্লস দ্য গল ও আঁদ্রে জিদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে তথ্যবিভ্রাট ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

শিল্পকলা কিংবা সমাজ-কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যায়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।