প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক আ ফ ম মুস্তাফিজুর রহমান (৬৯) গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ধানমন্ডি ৭ নম্বর রোডের জামে মসজিদে জানাজা শেষে গত সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর কুলখানি আগামী শুক্রবার বাদ আসর ধানমন্ডির বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি