আ. লীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের ১১টি গ্রুপের দরপত্র জমাদানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জমা দেওয়া দরপত্রের মধ্যে বেশ কিছু দরপত্র খোয়া যাওয়ারও অভিযোগ উঠেছে।গতকাল বুধবার ছিল ওজোপাডিকো লিমিটেডের ‘২১ জেলায় বিদ্যুৎ বিতরণ প্রকল্প’-এর আওতায় ফরিদপুরের ১১ কেভি সদরপুর ফিডারের বিতরণ লাইন স্থাপন ও পুনর্বাসনকাজের দরপত্র জমাদানের শেষ দিন। এসব কাজের প্রাক্কলিত ব্যয় এক কোটি ৩০ লাখ টাকা। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে, শেষ দিন গতকাল দরপত্র জমা দেওয়ার সময় তাদের বাধা দেওয়া হয়েছে। জমা দেওয়া দরপত্র গায়েব করে ফেলাসহ অন্যান্য অনিয়মের অভিযোগও তোলে তারা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বারেক অ্যান্ড ব্রাদার্সের মালিক শেখ বারেকের ভাষ্য, গতকাল ফরিদপুরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত বিদ্যুৎ ভবনে গিয়ে ১১টি গ্রুপের মধ্যে নয়টি গ্রুপের বিপরীতে দরপত্র জমা দেন তিনি। কিন্তু দরপত্র খোলার পর দেখতে পান তাঁর মাত্র একটি গ্রুপের দরপত্র জমা রয়েছে। বাকি আটটি দরপত্র উধাও।ঠিকাদার আরিফুর রহমানের ভাষ্যমতে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে দুটি গ্রুপের কাজের দরপত্র জমা দিতে যান তিনি। কিন্তু বিদ্যুৎ কার্যালয়ে ঢোকার পর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী তা জমা দিতে তাঁকে বাধা দেন।