আ. লীগ থেকে আওলাদকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় সিদ্ধান্তের বাইরে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওলাদ হোসেনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে ঢাকা-৪ আসনের অন্তর্গত সব থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট নেতা-কর্মীরা আওলাদ হোসেনকে সহযোগিতা বন্ধ না করলে, তাঁদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।