আ.লীগ নেতা তোরাবসহ খালাস ৪৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোরাব আলী
তোরাব আলী

পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ৪৫ জন আসামি হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। আর ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের ফাঁসি বহাল আছে। মৃত্যুদণ্ড থেকে চারজনকে বেকসুর খালাস পেয়েছেন। আবার ১৬০ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আরও ১২ জন বেকসুর খালাস পেয়েছেন।

এ ছাড়া নিম্ন আদালতে ২৫৬ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ২৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আবার নিম্ন আদালতে খালাস পাওয়া ৬৯ জনের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ৩১ জনকে যাবজ্জীবন এবং চারজনের সাত বছর কারাদণ্ড দিয়েছেন।

নারকীয় এই হত্যা মামলায় বিচারিক আদালতে দুজন রাজনীতিবিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এঁদের মধ্যে আওয়ামী লীগ নেতা তোরাব আলী আজকের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন। অপর রাজনীতিবিদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংসদ নাসির উদ্দিন আহমেদ (পিন্টু) কারাবন্দী অবস্থায় মারা যান।

বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম তালুকদার। আদালত এ রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। এ ধরনের ঘটনা এড়াতে রায়ে বিভিন্ন সুপারিশও করেছেন আদালত। উল্লেখ্য, নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত ছয়জন আসামি মারা গেছেন।

হাইকোর্টে যাঁরা খালাস পেলেন
১৫২ জন বিচারিক আদালতের ফাঁসির দণ্ড পেলেও আপিল করলে হাইকোর্ট চারজনকে বেকসুর খালাস দিয়েছেন। তাঁরা হলেন হাবিলদার খায়রুল আলম, নায়েব সুবেদার মো. আলী, হাবিলদার বিল্লাল হোসেন খান ও সিপাহি মেজবাহ উদ্দিন। ফাঁসির আসামি ডিএডি মির্জা হাবিবুর রহমান ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি মারা যান।

১৬০ জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির মধ্যে হাইকোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছেন ১২ জন। তাঁরা হলেন আওয়ামী লীগ নেতা তোরাব আলী, ডিএডি মো. সিরাজুল ইসলাম, সিপাহি শাহিদুল ইসলাম, নায়েব সুবেদার আলা উদ্দিন, ঝাড়ুদার আমাদুল হক, রাশেদ আলী খোকা, মো. আলম, মানিক চন্দ্র, আলমগীর হোসেন, হাবিলদার কামাল উদ্দিন, সিপাহি সাইদুল ইসলাম ও সিপাহি আতিকুর রহমান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যে দুজন আসামি মারা গেছেন তাঁরা হলেন, বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ২০১৫ সালের ৩ মে তিনি মারা যান। আর সিপাহি শফিকুল ইসলাম মারা যান ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর।

বিভিন্ন মেয়াদে বিচারিক আদালতে কারাদণ্ড পাওয়া ২৫৬ জন আসামিদের মধ্যে খালাস পেয়েছেন ২৯ জন। এঁরা হলেন ল্যান্স নায়েক মনজরুল ইসলাম, সিপাহি অালাউদ্দিন, সিপাহি হামিদুল ইসলাম, ঝাড়ুদার আবদুল মাজেদ, নায়েব সুবেদার আবদুল কাদের, সিপাহি শাহ জালাল শিকদার, সিপাহি আবদুল মতিন, ল্যান্স নায়েক সাদেক আলী, সিপাহি শাহাব উদ্দিন, পাচক আমিরুল ইসলাম, সিপাহি শেখ ফরিদ, সিপাহি ইন্তাজ আলী, সিপাহি সরোয়ার হোসেন, হাবিলদার বাবুল ইসলাম, সিপাহি আবুল কালাম, সিপাহি রাকিবুল ইসলাম লিমন, সিপাহি মো. শফিকুল ইসলাম, হাবিলদার আবদুল বারিক, সিপাহি মাহবুবুল আলম, সিপাহি আজাজুল হক রাহী, নায়েক মো. ওয়াজেদ আলী, সিপাহি আনিসুর রহমান, হাবিলদার খন্দকার পনির উদ্দিন, কার্পেন্টার শামসুল হক, সিপাহি শেখর প্রসাদ চৌধুরী, সিপাহি মো. আরাফাত হোসেন, সিপাহি মোকাররম হোসেন, সিপাহি জিয়াউল হক ও সিপাহি কামরুল হাসান (পলাতক)। ২৮ জন বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট কোনো আপিল করেনি। হাইকোর্টে ১০ বছর কারাদণ্ড পেয়েছেন ১৮২ জন। দুজনের ১৩ বছর, আটজনের সাত বছর, চারজনের তিন বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মারা গেছেন তিনজন। এঁরা হলেন জেসিও সুবেদার আবদুল কাইয়ুম। তিনি ২০১৫ সালের ১৮ আগস্ট মারা যান। আর জেসিও নায়েব সুবেদার শাহিদুল ইসলাম ২০১৪ সালের ৭ অক্টোবর এবং ল্যান্স নায়েক আবদুল বারেক মারা যান ২০১৬ সালের ২৫ মে।

ফাঁসির দণ্ড থেকে কমে যাবজ্জীবন
মৃত্যুদণ্ড থেকে কমে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন জাকির হোসেন, এমএলএসএস সাইফ উদ্দিন মিয়া, সিপাহি মো. রমজান আলী, ল্যান্স নায়েক মো. মোজাম্মেল হক, নায়েব সুবেদার (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) মনোরঞ্জন সরকার, নায়েব আলী হোসেন, সিপাহি কামরুল হাসান ও সিপাহি মো. সেলিম।

বিচারিক আদালতে খালাস পাওয়া ৬৯ জনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। এঁদের মধ্যে থেকে খালাস ৩১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এই ৩১ জন আসামি হলেন সিপাহি মোহাম্মদ জসীম উদ্দিন, নায়েক মাহবুবুল আলশ, নায়েক তারেকুল ইসলাম, সিপাহি মো. মেহেদী হাসান, হাবিলদার মো. নুরুল আমিন, জেসিও নায়েব সুবেদার মো. ইদ্রিম মিয়া, সিপাহি মো. হাবিবুর রহমান, ল্যান্স নায়েক রাজকুমার পাল, জেসিও নায়েব সুবেদার সনথ মালাকার, সিপাহি নুর আলম সরকার, সিপাহি মো. আলী আকবর, সিপাহি মো. শফিউল আযিম, সিপাহি মো. শাহনুর রহমান, হাবিলদার মো. নুরুল হক, ল্যান্স নায়েক মো. হারুন, নায়েক মো. গুলজার হোসেন, সিপাহি মো. শামসুল হক, সিপাহি আবদুস শহীদ, সিপাহি হাসান আলী, সিপাহি মো. কাওসার আহমেদ, সিপাহি ও মো. ফারুক আহমেদ, ল্যান্স নায়েক মো. জহুরুল ইসলাম, সিপাহি মো. মোস্তফা কামাল, সিপাহি মো. মাহবুবুল আলম, সিপাহি গাজী মাশুদুল হক, সিপাহি মো. আবদুল খালেক, সিপাহি মো. বাকী বিল্লাহ, ল্যান্স নায়েক মো. আবদুল আজিজ, সিপাহি মো. মফিজুর রহমান, হাবিলদার শেখ আবদুর রশীদ, কুক আমিন মোল্লাহ। এ ছাড়া খালাস পাওয়া চারজনের সাত বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এঁরা হলেন হাবিলদার জেসিও নায়েব সুবেদার সনথ মালাকার, নায়েক মুক্তার হোসেন, সিপাহি মো. আলমগীর কবীর ও মো. জিয়া উদ্দিন বাবলু।

বিচারিক আদালতের দণ্ডপ্রাপ্ত আসামির তালিকা