আ. লীগ নেতা হত্যায় নয়জনকে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক বছর আগে নড়াইল ভদ্রভিলা আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি প্রভাষ রায়কে হত্যা করা হয়।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রব হাওলাদারের আদালত এই রায় দিয়েছেন। নয়জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
যাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁরা হলেন, মো. শাহিদুর রহমান, মো. ইলিয়াস মিনা, মো. আশিকুর মিনা, রাসেল মিনা, এনায়েত মোল্লা, ইয়াসিন মোল্লা, মামুন মিনা, বাসার মোল্লা ও রবিউল মোল্লা। সবার বাড়ি নড়াইলে।