প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে পাতানো নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার অশুভ পাঁয়তারা চালাচ্ছে। তারা আদালতকে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার স্বার্থে ব্যবহার করেছে।গতকাল শুক্রবার বরগুনা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে নস্যাৎ করতে সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। কিন্তু বিগত দিনে এর ফলাফল ভালো হয়নি, ভবিষ্যতেও ভালো হবে না।’ জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।