আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলামের মনোনয়নপত্র আজ মঙ্গলবার বাতিল ঘোষণা করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কারও ডিলারশিপ থাকলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল ইসলামের ‘সরকার এন্টারপ্রাইজ’ নামে সারের ডিলারশিপ রয়েছে। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদের জিলানীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম (আপিল কর্তৃপক্ষ) আজ মঙ্গলবার নূরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।