আ. লীগ বিদ্রোহীর কাছে বিএনপির বিদ্রোহীর হার
কক্সবাজারের মহেশখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হোসাইন ইব্রাহিম। তিনি হারিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. হাবিব উল্লাহকে।
মো. হোসাইন ইব্রাহিম ৩৬ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম মো. হাবিব উল্লাহ পেয়েছেন ৩০ হাজার ৭৮১ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের ভোট গণনা শেষে রাত ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, আদিনাথ মেলা থাকায় গত ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণ হয়নি। এ উপজেলায় মোট ভোটার এক লাখ ৮৮ হাজার ৫শ ২৮। তারমধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৮৭৩ ও নারী ভোটার রয়েছে ৯১ হাজার ৬শ ৫৫ ভোট।
দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলার মধ্যে ১১২টির ফলাফলে ৫০টিতে বিএনপি ও ৪৪টি আওয়ামী লীগ-সমর্থিতরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির মিত্র জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা আটটি উপজেলায় জয়লাভ করেছেন। বিএনপি-জামায়াত একত্রে ৫৮টি উপজেলায় বিজয়ী হয়েছেন।