আ. লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। উপজেলা আ. লীগের এক বর্ধিত সভায় বহিষ্কারাদেশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ রোববার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ওই দুই প্রার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কার হওয়া প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ ফরাজী এবং সাবেক সহসভাপতি আবদুল হামিদ সরদার। স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে নির্বাচন করলেও এলাকায় তাঁরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন আলমগীর শাহী সুমন।