আ. লীগের ১৩ নেতা বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাগেরহাট-৪ আসনে (মোরেলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মোজামেঞ্চল হোসেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ১৩ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, সহসভাপতি আবদুর রশিদ আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আবদুস সোবাহান মুন্সি, সাংগঠনিক সম্পাদক আকন আলমগীর, নির্বাহী সদস্য শাজাহান বাদল, জালাল আহমেদ, মহিম আকন, হাফিজুর রহমান আকন, মোরেলগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, মাহবুবুর রহমান সিকদার এবং সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শেখ।