আ.লীগ আলোচনার জন্য সব সময় প্রস্তুত: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

নির্বাচনপূর্ব সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু তা হতে হবে সংবিধানের কাঠামোর ভেতরে। অর্থাত্ নির্বাচিত ব্যক্তিদের নিয়ে সব সময়ই আলোচনা হতে পারে।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলাধীন কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানে যেসব কথা ও যেসব বিধান আছে, সেই সব বিধান অক্ষুণ্ন রেখে সংবিধানের আওতার মধ্যে যেকোনো আলোচনা অবশ্যই হতে পারে। যেকোনো জায়গায় যদি মতৈক্য থাকে, তবে সব পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমেই এর শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।

দীপু মনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে এবং গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান যেভাবে শক্তিশালী হয়েছে, সবকিছু মিলিয়ে এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আবার যারা পেছনে ফিরিয়ে নিতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।