আ.লীগ একটি ওয়াদাও পূরণ করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের আড়াই বছরের মধ্যে জনগণকে দেওয়া একটি ওয়াদাও পূরণ করতে পারেনি। এমনকি শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের রায় কার্যকরের ক্ষেত্রেও নয়। কারণ, তারা বিদেশ থেকে এখনো একজন খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে পারেনি।গতকাল সোমবার বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এম কে আনোয়ার এসব কথা বলেন।