আ.লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় গত শুক্রবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী শামছুল হককে ও শনিবার বিএনপির প্রার্থী মো. বাদশা মিয়াকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অপরাধে ছয়জন কাউন্সিলর প্রার্থীকেও জরিমানা করা হয়। আচরণবিধি মেনে চলার জন্য সব প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে।