আ.লীগ ও বিএনপির নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তিরা হলেন বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।জমির মালিক মজিবর রহমান অভিযোগ করেন, ক্রয়সূত্রে তিনি বেতমোর রাজপাড়া ইউনিয়নের জেএল ৪২ নম্বর বেতমোর মৌজার এসএ ৭৯৩ ও ৭৯৫ খতিয়ানের ১৯৬৬, ১৯৬৭ ও ১৯৭২ দাগভুক্ত ৫ শতাংশ জমির মালিক। তিনি দাবি করেন, ওই জমিতে দুটি ঘর তুলে ব্যবসা করছেন। গত শনিবার রাত ১২টার দিকে আবদুল জলিল ও নাসির উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন ওই জমি দখল করে নেন।আবদুল জলিল ও নাসির উদ্দিন দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমরা অনেক আগে থেকে ভোগদখল করছি।বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোদাচ্ছের হোসেন জমি দখলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’