প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। অপর দিকে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ওরফে হায়দারের নাম ঘোষণা করা হয়েছে।
আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলীয় মনোনয়ন বোর্ড আমাকে যোগ্য মনে করেছে বলেই মনোনয়ন দিয়েছে। সঙ্গে আল্লাহর রহমত ও শেখ হাসিনার ভালোবাসাও ছিল। এখন আমি সবাইকে নিয়ে মাঠে নামতে চাই।’
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ ও তৃণমূলের নেতা-কর্মীদের সিদ্ধান্তে বর্তমান মেয়র হায়দারকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।’